চুলের পর দ্বিতীয় ধাপে ত্বকের যত্ন নিতে হবে। ছেলেরা শুধুমাত্র ‘শেভিং’ ছাড়া কোনও দিকেই কোনও মন দেয় না।
একটি নিয়মিত সময়ের ব্যবধানে ফেশিয়াল করা অত্যন্ত প্রয়োজন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ত্বকের যত্ন নিতে হবে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা আফটার শেভ ব্যবহার করা বন্ধ করুন। যদি ব্যবহার করতেই হল অ্যালকোহল নেই এমন আফটার শেভ ব্যবহার করুন। পরের ধাপে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সমস্ত শরীরের লোম পরিষ্কার করা। পুরুষের নির্লোম শরীর এখন বেশি কাঙ্ক্ষিত। ওয়াক্সিং, হেয়ার রিমুভাল ক্রিম এইগুলি ব্যবহার করতে পারেন, অথবা কিছুটা ট্রিম করিয়ে নিতে পারেন। অনেকে সম্পূর্ণ লোমহীন শরীর পছন্দ করেন না। সে ক্ষেত্রে ট্রিমিং একটি গ্রহণযোগ্য পরামর্শ।

এখন ছেলেরা অনেক নিচু কাটের কুর্তা, টি-শার্ট পরেন, সুতরাং এগুলি জরুরি। ম্যানিকিয়োর, পেডিকিয়োর করাটা আপনার ইচ্ছের ওপর। তবে হাত ও পায়ের নখ পরিষ্কার রাখা এবং বিশেষ করে পায়ের পাতাটি পরিষ্কার রাখা দরকার। পরিচ্ছন্নতা আপনার ব্যক্তিত্বকে একটি অন্য মাত্রা দেয়। যাঁরা ধূমপান করেন, তাঁরা ছ’মাস অন্তর অবশ্যই দাঁত পরিষ্কার করাবেন। এই সমস্ত পরিচর্যা ছাড়াও আর একটি দিকে মনোযোগ দিতে হবে। এটি হল কিছুটা নিয়মিত শরীরচর্চা।
সাধারণত সকলের ঠিকঠাক এবং টোন্ড শরীর না হলেও দোহারা চেহারা সকলেরই পছন্দ, এবং তার জন্য চাই নিয়মিত এক্সারসাইজ। ছেলেদেরও মেয়েদের মতো যথেষ্ট পরিমাণে সামগ্রিক যত্নের প্রয়োজন। তবে ছেলেদের কিছু বিষয়ে একটু সজাগ থাকতে হবে। যেমন কোনও সময় রঙিন রুমাল ব্যবহার করা চলবে না। চেষ্টা করবেন, সাদা রুমাল সঙ্গে রাখতে। পারফিউমের ক্ষেত্রে ফুলের গন্ধযুক্ত কোনও কিছু ব্যবহার করবেন না।